শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

রাজবাড়ীতে মোবাইল টাওয়ারের ব্যাটারীসহ গ্রেপ্তার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
  • / 366

 জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মোবাইল ফোন কোম্পানী বাংলালিংক টাওয়ারের চুরি হয়ে যাওয়া দুটি ব্যাটারীসহ আমিন উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে শহরের চরলক্ষীপুর তালতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সেনপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে সদর উপজেলার বাগমারা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ার থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের দুটি ব্যাটারী চুরি হয়। একারণে ওই এলাকায় নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। বাংলালিংকের কর্মকর্তা আবুল কালাম আজাদ নেটওয়ার্ক দুর্বল হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে টাওয়ারের কাছে গিয়ে দেখেন দুটি মূল্যবান চুরি হয়েছে। শনিববারই তিনি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার এসআই আমিনুল হাসান জানান, আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মোবাইল টাওয়ারের ব্যাটারীসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১