শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / 303

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস সেভহোম এলাকা থেকে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার (৮সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মেম্বার পাড়ার মো. মিলন শেখের ছেলে মো. ফিরোজ শেখ (২৩) এবং হোসেন মন্ডলের পাড়ার মো. জুড়ান সরদারের ছেলে সাগর সরদার (১৯)। এসময় তাদের হেফাজতে থাকা একটি রামদা ও তিনটি ধারালো ছুরি জব্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া বরকত সরদার পাড়া সংগলগ্ন কেকেএস সেইফ হোমের পাশে বাগানের মধ্যে থেকে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ফিরোজ ও সাগরকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মো. ওয়াজেদ আলী ফকিরের ছেলে মো. জহির ফকির (৪০), মো. হাসান শেখের ছেলে মো. ইমন শেখ (২২), ছাত্তার মেম্বার পাড়ার মো. মনির ফকিরের ছেলে মো. জুয়েল ফকির (২৯) এবং ইদ্রিস পাড়ার বাদলের ছেলে ঘোড়া রাজ্জাকসহ (২৮) আরো ৪/৫ পালিয়ে যায়। এর মধ্যে আসামী ফিরোজ শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক ৪জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১