গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে ৫ জুয়ারু গ্রেপ্তার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / 235
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার নলডুবি গ্রামের ইমদাদুল হক (২৭), বদন মৃধার পাড়া গ্রামের খলিল সরদার (২৫), শাহদ মৃধা (৩৫), ইবাদ আলী মিস্ত্রীর পাড়া গ্রামে রেজাউল শেখ (২৫), উত্তর দৌলতদিয়া গ্রামের শহিদ মোল্লা (৩৫)।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পাবনা মঞ্জু বোডিংয়ে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২শত টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Tag :























