গাঁজা হেরাইনসহ আটক ২ মাদক ব্যবসায়ী

- প্রকাশের সময় : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / 327

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি ও সদর উপজেলার ধুঞ্চি থেকে গাঁজা হেরোইনসহ আটক হয়েছে দুইজন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, মোঃ সোহেল শেখ (২৬)। সে উপজেলার বহরপুর ইউনিয়নের শহীদনগর গ্রামের মোঃ হামিদ উদ্দিন শেখের ছেলে। জানাগেছে, শুক্রবার রাত ৭.২০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির এস,আই জাহাঙ্গীর মাতুব্বর, এ,এস,আই মোঃ মেহেদী হাসান, এ,এস,আই মোঃ সামদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি থানার শহীদ নগর মন্টু স্টোরের সামনে বহরপুর টু রাজধরপুরগামী পাকা রাস্তার উপর থেকে মোঃ সোহেল শেখ(২৬) কে ৮০০ গ্রাম গাঁজা, (মূল্য-২৪ হাজার টাকা) গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রাজবাড়ী শহরের ধুুঞ্চি আটাশকলোনী থেকে ৪০ পুরিয়া হেরোইনসহ সুজন হোসেন নামে একজনকে আটক করেছে। সে একই এলাকার তমিজউদ্দিনের ছেলে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।























