শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

রাজবাড়ীতে ফের বাড়তে শুরু করেছে পদ্মার পানি ॥ পানিবন্দী ৩০ হাজার মানুষ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 345

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পদ্মার পানি কমে যাওয়ার পর গত দুদিন ধরে ফের বাড়তে শুরু করেছে। যেকারণে পদ্মা তীরবর্তী নি¤œাঞ্চল আবারও প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ। জেলার তিনটি  পয়েন্টেই পানি এখন বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র  জানায়, জেলার পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি ছয় সে.মি বেড়ে বিপৎসীমার ৪৮ সে.মি, দৌলতদিয়া পয়েন্টে তিন সে.মি বেড়ে বিপৎসীমার ৫২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে আট সে.মি বেড়ে বিপৎসীমার দুই সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে গত কয়েকদিন ধরে পানি বিপৎসীমার নীচে ছিল।

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, বরাট, খানগঞ্জ, পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, কালুখালী উপজেলার কালিকাপুর, রতনদিয়া ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায়  জীবনযাপন করছে। সেসব এলাকায় বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকটও বিরাজ করছে। এসব এলাকায় সাপের উপদ্রব রয়েছে বলে জানা গেছে।

রাজবাড়ী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক জানান, জেলার ১৩টি ইউনিয়নের  ৩০টি গ্রামের  ৭ হাজার ৫১৫টি পরিবারের ৩০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। এদের মধ্যে প্রায় পাঁচ হাজার পরিবারকে চাল ও শুকনা খাবার সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে চাল, ডাল, তেল, লবণ, মোমবাতিসহ  বিভিন্ন দ্রব্য দিয়ে প্যাকেট করে তাদেরকে  প্রদান করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ফের বাড়তে শুরু করেছে পদ্মার পানি ॥ পানিবন্দী ৩০ হাজার মানুষ

প্রকাশের সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১