Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু

পাকা বসতঘরের সামনে শরিকদের ছাপড়া উত্তোলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 299

 জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা গ্রামে সাবেক ইউপি সদস্য মৃত আব্দুল আজিজ মন্ডলের পাকা বসতবাড়ির দরজার সামনে টিনের ছাপড়া ঘর উত্তোলন করেছে তারই শরিকরা। এতে  ওই বাড়িতে থাকা মৃত আজিজ মন্ডলের বৃদ্ধা স্ত্রী(৭০) ঘর থেকে বের হতে পারছেন না। জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার সকালে টিনের ছাপড়া ও পাটকাঠি দিয়ে এই ছাপড়া উত্তোলন করা হয়।

জানা গেছে, নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে নাসিরুল ইসলামের সাথে তাদের শরিক আনারুলের পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়।

নাসিরুল ইসলাম জানান, তিনি বাড়িতে থাকেন না। জীবীকার তাগিদে ঢাকায় থাকেন। বাড়িতে বিধবা মা থাকেন। বুধবার সকালে তার প্রতিপক্ষ শরিকরা তাদের বসতঘরের দরজার সামনে ছাপড়া ঘর তুলেছে। এতে তার মা ঘর থেকে বের হতে পারছেন না।

অভিযুক্ত আনারুল জানান, আগে জমি এওয়াজ (অদল বদল) ছিল। এখন আমরা এওয়াজ রাখবো না। তাই আমাদের জায়গায় ঘর উত্তোলন করেছি। তারা বের হতে না পারলে আমাদের কিছু করার নেই।

নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনা সত্য। ছাপড়া ঘর তুলে তারা কাজটি ঠিক করেনি। আমি  মিটিংয়ে বালিয়াকান্দি  উপজেলায় রয়েছি। সেখানে পুলিশ গেছে বলে শুনেছি।

বালিয়াকান্দি থানার ওসি  তারেকুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। শরিকানা জমি নিয়ে নিজেদের মধ্যেকার ঝামেলা বলে জানা গেছে। সেখানে পুলিশ পাঠানো হচ্ছে। সবকিছু দেখে শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার মত কোনো ঘটনা থাকলে অবশ্যই সেটা  নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকা বসতঘরের সামনে শরিকদের ছাপড়া উত্তোলন

প্রকাশের সময় : ০৯:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১