গুরুত্বপূর্ণ সংবাদ:
খেলতে খেলতে ডোবায় ডুবে প্রাণহানি শিশুর

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 282

জনতার আদালত অনলাইন ॥ খেলতে খেলতে ডোবায় পড়ে মারা গেছে নাফিস শেখ নামে দেড় বছর বয়সী এক শিশু। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সেন্টু শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সকলেই কাজে ব্যস্ত ছিল। এসময় শিশু নাফিস খেলতে খেলতে বাড়ির পেছনে ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে ডোবা থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Tag :






















