এডিসি আব্দুল্লাহ আল মামুনের বিদায় সংবর্ধনা
- প্রকাশের সময় : ০৮:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 238
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার আব্দুল্লাহ আল-মামুন বাবুর বদলিজনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বাসা), রাজবাড়ী জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাহবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); ফাহমি মোঃ সায়েফ, উপজেলা নির্বাহী অফিসার, রাজবাড়ী সদরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী অতিথির ভবিষ্যৎ কর্মজীবন এবং পারিবারিক জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানানো হয়।
সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ২৮ তম বিসিএসের একজন কর্মকর্তা। তিনি গত ২০ মে ২০২০ জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এরপর তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।























