শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত

গোয়ালন্দে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / 289

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য বাবলু শেখ (৫০) ও তার সহযোগী আফজাল শেখ (৩০)। সে একই গ্রামের তোতা শেখের ছেলে। বাবলু মেম্বার স্থানীয় গফুর মাতুব্বর পাড়ার মৃত আজমত আলী শেখের ছেলে এবং ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

ডিবি পুলিশ সূত্র জানায়, ইউপি সদস্য বাবলু শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসাও করে আসছিল। বুধবার সন্ধ্যা সারে ৭ টার দিকে গোপন সংবাদ পেয়ে তারা উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রুস্তুম মাতুব্বর পাড়ায় অভিযান চালায়। সেখানে গাঁজাগুলো বিক্রির প্রস্তুতিকালে জনৈক হিল্লাল শেখের বাড়ির সামনে পাকা সড়কের উপর থেকে বাবলু এবং আফজালকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিশেষ কাগজে মোড়ানো ৭ টি প্যাকেটে ৭ শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ব্যাপারে  ডিবি পুলিশের পক্ষ হতে বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

এদিকে বাবলুর গ্রেফতারের খবরে স্থানীয় কয়েকজন জানান, বাবলু শেখ তার  নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার আসর বসানো সহ ব্যবসা করে আসছিলেন। কেউ এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাদেরকে বাবলু নানাভাবে হয়রানী করত। এ নিয়ে তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১