Dhaka ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু

গোয়ালন্দে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত, আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / 255

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে পদ্মা নদীতে মাাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাদশা শেখ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা নুরু শেখ (৫০) ও বড় ভাই কবির শেখ (২১)। তাদের বাড়ি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামানিকের পাড়ায়।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পদ্মা নদীর চর কর্ণেশনা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হতাহতরা নৌকাযোগে নদীতে জাল ফেলে  ইলিশ মাছ শিকার করছিল। হঠাৎ চারদিক মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টি নামতে শুরু করে। এর এক পর্যায়ে তাদের নৌকার উপর বজ্রপাত হলে বাদশা শেখ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তার বাবা ও বড় ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আব্দুল গাফফার। তিনি মুঠোফোনে জানান, বজ্রপাতের পর আহত অবস্থায় নুরু শেখ ও তার ছেলে কবির অতিকষ্টে নৌকা চালিয়ে তীরে আসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। আহত দুইজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত, আহত ২

প্রকাশের সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১