গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / 255
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সোমবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে নয়শ পিচ ইয়াবা ও এক কেজি ৩০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে সাহাদত হোসেন ও চর খানখানাপুর গ্রামের মৃত গেদু মন্ডলের ছেলে বারেক মন্ডল।
র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে ৯শ পিচ ইয়াবাসহ বারেক মন্ডলকে এবং খানখানাপুর এলাকা থেকে এক কেজি ৩০ গ্রাম গাঁজাসহ বারেক মন্ডলকে আটক করা হয়। আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
Tag :

























