গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / 315

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো একই গ্রামের মনির চৌধুরীর ছেলে আলিফ (২) ও রমজান আলীর মেয়ে রুমাইয়া (২)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।
নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সবার অলক্ষে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পেছনে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের ভেসে ওঠা দেখে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
Tag :






















