রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভা
- প্রকাশের সময় : ০৭:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / 273
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভা সোমআর পুলিশ লাইন্স ড্রীলশেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন (প্রশাসন ও অপরাধ), অতিঃ পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান (সদর সার্কেল), অতিঃ পুলিশ সুপার আনিসুজ্জামান, (সদর), সকল থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার অফিসার ও ফোর্সবৃন্দ।
উপস্থিত সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে পুলিশ সুপার রাজবাড়ী জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমূহের সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও পুলিশ সুপারভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান ও ফোর্সের কল্যাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে আইন -শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা আয়োজন করা হয়।
























