Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোয়ালন্দে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • / 298

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দের দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৮ মামলার আসামী পেশাদার মাদক ব্যবসায়ী রোজী বেগমকে (৪৯) রোববার গ্রেফতার করা হয়েছে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টাস্কফোর্স টিম দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে তাকে গ্রেফতার করে।
মাদক সম্রাজ্ঞী খ্যাত রোজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজবাড়ীর আদালতে ৮ টি মামলা বিচারাধীন রয়েছে। অভিযান কালে মালেকা বেগম (৬০) নামের এক মাদক সেবিকেও গ্রেফতার করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
টাস্কফোর্স সূত্র জানায়,  গত ১৮ আগষ্ট রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামে রোজীর নিজস্ব বাড়ীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ১১৪ গ্রাম হেরোইন উদ্ধার করে।  এ সময় রোজির ছেলে সুমন শেখকে (৩৪) গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রবিবার রোজীকে গ্রেফতার দেখানো হয়। রোজী দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লী, পল্লী সংলগ্ন পোড়াভিটা ও তার বাড়ির এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল। সে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামের মৃত সামসু শেখের স্ত্রী।
টাস্কফোর্স টিমের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মামুন মিয়া প্রমূখ।

অপরদিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা এলাকা থেকে জহিরুল মৃধা নামের এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে স্থানীয় মো. সেকেন মৃধার ছেলে। গত শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শনিবার সন্ধ্যায় উজানচরের দিরাজতুল্লা মৃধাডাঙ্গা অবস্থান কালে লাভলু মৃধার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে জহিরুল মৃধাকে ৪০ হাজার টাকা মূল্যের ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের পর আসামীকে রবিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১