Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বালিয়াকান্দিতে নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী  জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / 249

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে এক লক্ষ ৫৬ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ও কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। এসময় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে।

উপজেলা সহকারী মৎস্য অফিসার রবিউল হক বলেন, উপজেলার নারুয়া বাজারের মন্ডল মার্কেটের ব্যবসায়ী ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আঃ মতিন দীর্ঘদিন ধরে কারেন্টজাল ও চায়না দুয়ারী বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে ১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার মিটার কারেন্টজাল ও ৬ হাজার টাকা মুল্যের ১০৪ হাত চায়না দুয়ারী জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ব্যবসায়ী আঃ মতিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন, পুলিশ সদস্য, উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) আব্দুল মান্নাফ, সহকারী মৎস্য অফিসার রবিউল হক, ক্ষেত্র সহকারী রাউফুর মোরসালিন, ইউনিয়ন লীফ শহিদুল ইসলাম ও জনাব আলী প্রমুখ। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী  জব্দ

প্রকাশের সময় : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১