Dhaka ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বালিয়াকান্দিতে বটির কোপে আহত গৃহবধূ পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • / 261

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেবরের বটির আঘাতে ৪ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এক গৃহবধু। ওই গৃহবধুর নাম, খোদেজা বেগম (২০)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী।

এলাকাবাসী জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে উপজেলার সাঙ্গুরা গ্রামের সৈয়দ আলীর ছেলে সোহাগ তার ভাবি খোদেজাকে ঘরে ডাকে। তার ডাকে সাড়া না দেওয়ায় ধারালো বটি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানেও চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় ৪দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ গৃহবধু। কুপিয়ে বাড়ী থেকে পালিয়েছে দেবর সোহাগ।

এ বিষয়ে খোদেজার স্বামী বেলায়েত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বটির কোপে আহত গৃহবধূ পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে

প্রকাশের সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১