গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ১১৮
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / 292
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১৮ জন। মৃতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়া গ্রামের বাসিন্দা হাসিনা বেগম (৪২) ও সদর উপজেলার মাটিপাড়া গ্রামের বাসিন্দা মোকসেদ আলী (৭০)।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, শনিবার ৩৬৬টি নমুনা পরীক্ষার মধ্যে ১১৮ জন করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৩ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৬১৩ জন।
Tag :























