Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রৌঢ় গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • / 376

 জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগে মুন্নাফ শেখ (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার রাতে পাংশা থানায় মামলা হয়েছে। শিশুর মা বাদী  হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ রাতেই মুন্নাফ শেখকে ত্ওা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিশুটি তার বাড়ির আঙিনায় খেলছিল। ওই সময় প্রতিবেশি মুন্নাফ শেখ তাকে ফুঁসলিয়ে ডেকে নিজ ঘরে নিয়ে যায়। মুন্নাফ শেখের বাড়ি কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির আর্ত চিৎকারে তার মা দৌড়ে গেলে মুন্নাফ শেখ দৌড়ে পালায়। শিশুটিকে তার মা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে  রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই হুমায়ুন রেজা জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুন্নাফ শেখকে গ্রেপ্তার করেছে।  মঙ্গলবার তাকে রাজবাড়ীর  আদালতে চালান করা হয়। শিশুটির ডাক্তারী পরীক্ষা এবং আদালতে ২২ ধারা জবানবন্দী রেকর্ড করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রৌঢ় গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১