Dhaka ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান মহান মে দিবসে শ্রমিকদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

বালিয়াকান্দিতে ফার্মেসী ও প্যাথলজি সেন্টারসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা 

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / 321

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ফার্মেসী, অধিকমুল্যে সয়াবিন তৈল বিক্রি করায় ব্যবসায়ী ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার দায়ে জামালপুর প্যাথলজি সেন্টারকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মা মেডিকেল হলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সয়াবিন তৈল বিক্রির দায়ে সাহা স্টোর কে ৪০ ধারায় ২ হাজার টাকা এবং প্যাথলজিক্যাল পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার দায়ে জামালপুর প্যাথলজি সেন্টার কে ৫৩ ধারায় ৩০ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালীন বাজারের সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়। সহযোগিতায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ফার্মেসী ও প্যাথলজি সেন্টারসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা 

প্রকাশের সময় : ০৮:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১