Dhaka ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে বঙ্গভবনে আজ প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

রাজবাড়ী সদর হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীকে পেটালো দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / 438

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে  ঢুকে দায়িত্বরত স্বাস্থ কর্মী নজরুল ইসলাম মিঠুনকে পিটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ^াস সাংবাদিকদের জানান,  কে বা কারা এ হামলা চালিয়েছে  তা এখন পর্যন্ত  জানা যায়নি। যারাই ঘটনার সাথে জড়িত থাকুক তাদের আইনের আাওতায় আনার দাবি জানান তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাটি  ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যেই ছেলেটিকে মারধর করা হয়েছে সে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। সিসিটিভি  ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে, ওই ছেলেটিকে হাসপাতাল থেকে বের করে মারধরের পর সেখানেই রেখে গেছে দুর্বৃত্তরা। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলেছি। কিন্তু এখনও অভিযোগ  পাইনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীকে পেটালো দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১