Dhaka ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

 বালিয়াকান্দি থানা পুলিশের  করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ ভিত্তিক প্রচারনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • / 722

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস সংক্রান্তে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের পক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ মসজিদে মসজিদে প্রচারনা চালিয়েছে।

(৯ জুলাই)শুক্রবার জুম্মার খুতবার পুর্বে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ও অফিসাররা উপজেলার ৭টি ইউনিয়নের মসজিদে মসজিদে করোনা ভাইরাস সংক্রান্তে ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের পক্ষে সচেতনতামুলক প্রচারনা চালানো হয়।

এসময় প্রচারনাকালে মুসল্লীদের উদ্দেশ্যে বলা হয়, করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়বেন। সকলেই ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। সকলেই হ্যান্ডসেক ও একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকবেন। সামাজিক দুরত্ব বজায় রাখবেন ও ভীড় এড়িয়ে চলবেন। সরকারী বিধি-নিষেধ না মেনে চললে গ্রেফতার ও জরিমানার সম্মুখিন হতে হবে। জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করান।  আপনারা যার যার সাধ্যমতো পুষ্টিকর খাবার (যেমন ফল, মুল, শাক-সবজি ও লেবু জাতীয় খাবার) বেশি করে খান। করোনা মহামারিতে অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ান। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। স্বাস্থ্য বিধি ও সরকারী বিধি-নিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ( পিপিএম, বিপিএম বার)ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান পিপিএম ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায় মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষে প্রচারনা চালানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 বালিয়াকান্দি থানা পুলিশের  করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ ভিত্তিক প্রচারনা

প্রকাশের সময় : ০৮:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১