Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ॥ কালুখালীতে কৃষকের কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / 703

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় সাওরাইল গ্রামের কৃষক মোকছেদ মন্ডলের কাছে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে  গ্রেপ্তার করেছে। তারা হলো একই গ্রামের মিরাজ মন্ডলের ছেলে তারু মন্ডল, আজিজ ফকিরের ছেলে কাশেম ফকির ও আজিজ মন্ডলের ছেলে মজনু মন্ডল। বুধবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

 রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান,  গত ২৯ জুন তারিখ রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত কৃষক মোকছেদ মন্ডলের বাড়িতে  হানা দিয়ে দুই লাখ টাকা  চাঁদা দাবি করে। এসময় মোকছেদ মন্ডলের  ছেলে আরিফ, ভাই সালাম ও ভাতিজা সবুজকে বেধরক মাররপিট করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ৩০ জুন তারিখে কৃষক  মোকছেদ মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পুলিশ প্রথমে তারু মন্ডল এবং পরে কাশেম ও মজনুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক  পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যমতে সাওরাইল এলাকার জনৈক রশিদের বাড়ির মাচার নীচ থেকে একটি একনলা ও একটি দোনলা বন্দুক এবং দুটি  কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফউজজামান, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন, কালুখালী থানার ওসি নাজমুল হাসান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশ সুপারের প্রেস ব্রিফিং ॥ কালুখালীতে কৃষকের কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১