শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত সাপের ছোবল থেকে নো লুক শট—আধুনিক ক্রিকেটে যে অদ্ভুত শটগুলো খেলা হয় বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়?

১৩ বছর আগে হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / 477

জনতার আদালত অনলাইন ॥ ১৩ বছর আগে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন রফিকুল ইসলাম সজনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার চান্দেরসাটিয়া গ্রামে।

রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, গত ৪ জুলাই তারিখে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে এলোমেলোভাবে ঘুরতে দেখে কর্তব্যরত পুলিশ। এসময় তার কাছে নাম ঠিকানা জানতে চাইলে সে সাবেক এক চেয়ারম্যানের নাম এবং থানার নাম গৌরিপুর শুধু বলতে পারে। এটুকু তথ্যের সূত্র ধরে ময়মনসিংহের গৌরিপুর থানার সহযোগিতা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। পরে জানা যায়, ১৩ বছর আগে  ২০০৮ সালে মানসিক ভারসাম্য হারিয়ে রফিকুল ইসলাম সজন নিখোঁজ হয়। পরিবারের লোকেরা বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। এসময়ে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলায় সে ঘুরে বেড়িয়েছে। রফিকুল ইসলামের সন্ধান পেয়ে তার স্ত্রী আইরিন নাহার ছুটে আসেন রাজবাড়ীতে। রফিকুল ইসলামকে কাছে পেয়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।  রফিকুল ইসলামকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৩ বছর আগে হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশের সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১