Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে পিটিয়ে হত্যার অভিযোগ, ৪দিন পর কবর থেকে লাশ উত্তোলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / 469

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বাবু সরদার নামে এক রিক্সাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। দাফনের চারদিন পর মঙ্গলবার কবর থেকে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়। নিহত  যুবক রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের হাতেম সরদারের ছেলে। সোমবার নিহতের ভাই সিদ্দিক সরদার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন।

সিদ্দিক সরদার জানান, তার ভাই পেশায় রিক্সাচালক। কখনও কখনও হাটে বাজারে ঔষধি সালসাও বিক্রি করতেন। গত শনিবার রাজবাড়ী শহরতলীর পদ্মা নদী সংলগ্ন  গোদারবাজার এলাকা থেকে কে বা কারা তাকে অসুস্থ অবস্থায় রিক্সায় তুলে দেয়। রিক্সায় আসার পথে শহরের ২ নং রেলগেট এলাকায় সে রিক্সা থেকে পড়ে যায়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওইদিনই তাকে দাফন করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তার ভাইকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। যেকারণে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

রাজবাড়ী সদর থানার ওসি একেএম শাহাদত হোসেন জানান, বাবু নামে যুবককে হত্যার অভিযোগ এনে তার ভাই মামলা করেছেন। একারণে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামানের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা সম্ভব নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পিটিয়ে হত্যার অভিযোগ, ৪দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশের সময় : ০৭:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১