গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / 353

জনতার আদালত অনলাইন : করোনায় আক্রান্ত হয়ে রাজেবাড়ীতে পুলিশ সদস্য মোহাম্মদ জামাল মাতব্বরের মৃত্যু হয়েছে(ইন্না-লিল্লাহি—রাজিউন)। তিনি রাজবাড়ীর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকগদহ গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল ওয়াদুদ মাতব্বর। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, করোনার উপসর্গ থাকায় গত ২৯ জুন তারিখে তিনি নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ৩ জুন তারিখে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
জামাল মাতব্বরের মৃত্যুতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Tag :





















