Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / 697

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনায় আক্রান্ত  হয়ে মারা গেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন মিয়া। শনিবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর। পাংশা শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ১ জুলাই করোনা পজিটিভ হওয়ায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।  তিনি করোনার পাশাপাশি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে নুরুন্নাহার বেগম রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। দুপুরে পাংশা সরকারি কলেজ সংলগ্ন মডেল মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজ ও গার্ড অব অনার শেষে পাংশা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১