গুরুত্বপূর্ণ সংবাদ:
শহরের প্রিয় মুখ মনিরুজ্জামান মুকুল আর নেই

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:২৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / 1161

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভার নতুন বাজার এলাকার বাসিন্দা শহরের প্রিয় মুখ মনিরুজ্জামান মুকুল আর নেই। শনিবার দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান শেখ মনেকের বড় ভাই ছিলেন তিনি।
শনিবার বাদ এশা রাজবাড়ী নতুনবাজার সংলগ্ন কবরস্থানের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে নতুন বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ েএসময় উপস্থিত ছিলেন। মুকুলের মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসী ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Tag :





















