Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 389

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন। সকাল থেকে নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার যানবাহন চলাচল। মাঝে দুই একটি রিক্সা চলাচল করছে। বাজারে লোক সমাগমও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলা প্রশাসন রয়েছে কঠোর নজরদারিতে।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শহর ও আশেপাশে টহল পুলিশ দায়িত্বে রয়েছে। সরকারি নির্দেশনার আলোকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, কঠোর লকডাউনের প্রথম দিনে রাজবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭টি মামলায় ৯ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

প্রকাশের সময় : ০৮:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১