Dhaka ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত

দৌলতদিয়ায় কেকেএস-এর উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 617

জনতার আদালত অনলাইন ॥ কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর উদ্যোগে করোনাকালীন দূর্যোগে দৌলতদিয়া যৌনপল্লীর ৬০ জন দুস্থ নারীকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ মাঠ প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫০০/- (পাঁচশত) টাকাসহ ২০ কেজি চাউল, ৩ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, সাবান ৩টি ও কাপড় কাঁচার সাবান ৩টি। ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় দাতা সংস্থার প্রতিনিধি জনাব প্যাস্টার মিল্টন দাস-এ আয়োজনের প্রসংশা করেন এবং পরবর্তীতে কেকেএস এর সাথে আরো বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুল হক সরকারি ও বেসরকারী কাজের সমন্বয়ে উন্নয়ন তরান্বিত করার আহবান জানান, সেক্ষেত্রে তিনি সকল প্রকার সহযোগিতা করার আশ^াস প্রদান করেন। অতঃপর সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন যে, যৌন কর্মীর কন্যাশিশুদের শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, দৌলতদিয়া ইউয়িন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দাতা সংস্থার প্রতিনিধি মাইকেল মন্ডল ও লুথার দাস, কেকেএস সেভ হোম এর পিআইসি মোঃ আমজাদ হোসেন, কেকেএস-এর কো-অর্ডিনেটর শাহাদৎ হোসেন। অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন কেকেএস-এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রূমন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় কেকেএস-এর উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৭:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১