Dhaka ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান  

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / 558

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২৮ জুন সোমবার বেলা ১১.৩০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের শুভ সূচনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ট্যাগ অফিসার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ সকল ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ।

এদিন ইউনিয়নের ৭০০ জনের মাঝে পাঁচশত টাকা করে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়। করোনা মহামারির কারণে কর্মহীন হওয়া এমন পাঁচশত জন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুইশত জনকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, করোনা মহামারীর কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সকল কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়ন থেকে এ কার্যক্রমের সূচনা হলো। আগামী ৩০ জুনের মধ্যে ফরিদপুর সদর উপজেলার সকল ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

করোনায় কর্মহীন হয়ে পড়া পাঁচশত জন ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া দুইশত জনসহ মোট সাতশত পরিবারের মাঝে  পাঁচশত টাকা করে এ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। করোনা মহামারিতে এ অর্থ কিছুটা হলেও তাদের উপকারে আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে মানবিক সহায়তা প্রদান  

প্রকাশের সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১