রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে করোনা প্রতিরোধ সামগ্রী দিল ৫ এনজিও
- প্রকাশের সময় : ০৬:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / 610
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাঁচটি এনজিও সম্মিলিতভাবে জেলা প্রশাসকের কাছে করোনা প্রতিরোধ সামগ্রী হস্তান্তর করেছে। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমান লাবু আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক দিলসাদ বেগমের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে রয়েছে সার্জিক্যাল মাস্ক, কাপড়ের তৈরি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ী পরিবার পরকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. আজমের সভাপতিত্বে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুল কুদ্দুস, পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিতরণ কারী সংস্থা রাসের নির্বাহী পরিচালক ও এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু। অংশগ্রহনকারী অন্যান্য সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম, নির্বাহী পরিচালক পল্লী মুক্তি সংস্থা, মোঃ কামরুজ্জামান খান, প্রতিনিধি মোহনা মহিলা সমিতি, মোস্তফা মুয়িন, প্রতিনিধি কমিটি ফর রুরাল ডেভেলপমেন্ট, তাহমিনা খাতুন, সহসভাপতি সমন্বিত নারী উন্নয়ন সংস্থা, রাজবাড়ী।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, করোনা কালীন এই সংকটময় মুহুর্তে সারা বাংলাদেশের ন্যায় আমাদের জেলাতেও করোনা মোকাবেলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারী নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। এই দুর্যোগ মোকবেলায় সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। রাজবাড়ীতে কর্মরত যে ৫টি এনজিও করোনা মোকাবেলার উপকরনাদি বিতরন করছেন এই সামগ্রী দুর্যোগ মোকাবেলার জন্য সহায়ক হবে। এজন্য তিনি এনজিওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে এনজিও প্রতিনিধিদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি করোনা মোকাবেলার উপকরনাদি গ্রহণ করেন।























