Dhaka ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

৩৩৩ এ কল করলেই মিলবে খাদ্য ।। জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • / 414

জনতার আদালত অনলাইন ॥ জাতীয় কল সেন্টার ৩৩৩ এর ব্যাপক প্রচারণা উপলক্ষে শনিবার সকালে রাজবাড়ীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশব্যাপী  জাতীয় কল সেন্টার ৩৩৩ এর মাধ্যমে চব্বিশ ঘণ্টা জরুরী তথ্যসেবা প্রদান করা হচ্ছে। বর্তমান সংকটকালীন  মুহূর্তে মাত্র একটি কলেই মিলছে জরুরী স্বাস্থ্যসেবা ও ত্রাণ সামগ্রী। এছাড়া বিভিন্ন সরকারি কার্যালয়, সরকারি বিভিন্ন তথ্য সেবা, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার, সরকারি কর্মকর্তাদের তথ্য এবং জেলা ও পর্যটন সম্পর্কিত নানা তথ্য নিমিষেই মানুষের কাছে পৌছে দেওয়া হচ্ছে। কোভিড- ১৯ মহামারিতে রাজবাড়ী জেলা এপ্রিল  ও মে মাসে জরুরী খাদ্য সেবা  সহায়তার জন্য ৩৩৩ এর মাধ্যমে প্রাপ্ত ফোন কলের মাধ্যমে ইতোমধ্যে পাঁচটি উপজেলার জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের  ২৯৫ জন অসহায় ও দুস্থদের মাঝে জরুরী  ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ উপস্থিত াছিলেন। সভা পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহবুবুর রহমান শেখ।

রাজবাড়ীর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৩৩ এ কল করলেই মিলবে খাদ্য ।। জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রকাশের সময় : ০৫:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১