Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোলে বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৪ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, ৭০ লিটার তৈরির উপকরণ জব্দ ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ, বয়সভিত্তিকে সিএম আবজিদ আত্মীয়ের জামিন পেতে মাছ, লেবু, সিঁদুর দিয়ে শ্মশানে কালো জাদু, আটক ১ শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী? ছাত্রত্ব শেষে হলে থাকার সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প্রজ্ঞাপন বাতিলে আলটিমেটাম রাজবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ‌‘আইসিইউ নেই’ বলে দেওয়া হয়নি অ্যান্টিভেনম আমাকে ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে মিলাদ মাহফিলে কিয়াম নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে  আহত ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / 567

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে মিলাদ মাহফিলে দাড়িয়ে ও বসে কিয়াম করা নিয়ে বিরোধের জের ধরে দু,গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আহতদেরকে বালিয়াকান্দি ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও আহতরা জানিয়েছেন, উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের আঃ কাদের কাজীর মাতার মৃত্যুতে গত মঙ্গলবার দুপুর ২টার সময় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শুরুর আগেই বসে ও দাড়িয়ে কিয়াম করা নিয়ে বিরোধের জের ধরে নারুয়া গ্রাম মসজিদের ঈমাম ইব্রাহিম বিশ্বাস মিলাদ না পড়িয়ে চলে আসে। পরে অন্য এক হাফেজ মিলাদ পড়ান ও দাড়িয়ে কিয়াম করেন। এনিয়ে গ্রামবাসীর মধ্যে দু,দিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বাদ যোহর মসজিদ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে মসজিদের বাইরে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইকামত মোল্যা ও সভাপতি আজু শেখের ভাই মিঠু শেখের মধ্যে কথাকাটাকাটি  ও হাতাহাতির ঘটনার পর দু,গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইকামত মোল্যা, ইব্রাহিম মোল্যা, উজ্জল মোল্যা ও অপরপক্ষে জিয়া শেখ ও মজিদ শেখ আহত হয়। আহতদের মধ্যে জিয়া শেখকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যেদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মিলাদ মাহফিলে কিয়াম নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে  আহত ৫

প্রকাশের সময় : ০৮:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১