Dhaka ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত আরও এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা জেলা প্রশাসনের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 331

জনতার আদালত অনলাইন : মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত আরও একজন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন। বুধবার তার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। শিক্ষার্থীর নাম ফারহানা সুলতানা। তার বাড়ি পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের খামার মাঝাইল গ্রামে। চলতি শিক্ষাবর্ষে তিনি নওগাঁ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। চার বোনের মধ্যে ফারহানা সুলতানা ছোট। তার বড় দুই বোন অনার্সে অধ্যয়নরত।

জানা গেছে, শিক্ষার্থী  ফারহানা সুলতানা মেডিকেলে ভর্তির খরচসহ আর্থিক সাহায্যের আবেদন করলে রাজবাড়ী জেলা প্রশাসক  দিলসাদ বেগম ১৯ মে  জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল হতে তার হাতে ২৫,০০০/- টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন এবং তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন। ফারহানা এসময় জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ়প্রত্যয়ের কথা জানান

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত আরও এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা জেলা প্রশাসনের

প্রকাশের সময় : ০৮:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১