Dhaka ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা?

সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / 590

জনতার আদালত অনলাইন ॥ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও তার হেনস্তাকারীদের শাস্তির দাবিতে বুধবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাব আয়োজিত কর্মসূচীতে রাজবাড়ী জেলা প্রেসক্লাব,  রাজবাড়ী প্রেসক্লাবসহ সাংবাদিকদের পাঁচটি সংগঠন, সিপিবি ও উদীচী এতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

শহরের প্রধান সড়কে মিলেনিয়াম মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে  সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী।

বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাবেক সভাপতি আবু মুসা বিশ^াস, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার মতিন, যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল টুয়েনিট ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।

বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে

প্রকাশের সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১