Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / 329

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী  সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে গাঁজা ভর্তি একটি ট্রাক জব্দ করেছে। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান পলাশ ও ভাংগা উপজেলার হাজারহাট গ্রামের মৃত দলিল উদ্দিন খরাদির ছেলে জালাল খরাদি। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সাড়ে ৪২ কেজি।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাক করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট  বসানো হয়। এরপর ট্রাকটি আটক করে তল্লাশী চালালে সাড়ে ৪২ কেজি গাঁজা পাওয়া যায়। বিশেষ কায়দায় প্যাকেট করে এসব গাঁজা ট্রাকে পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের দায়ে আটক করা হয় দুজনকে। তাদের কাছে থাকা মাদক বিক্রির ১৫ হাজার টাকা ও ট্রাকটি জব্দ করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। ট্রাকটি কুষ্টিয়া থেকে ফরিদপুর যাচ্ছিল বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১