Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ হান্টা ভাইরাস কী, মহামারির আশঙ্কা কতটা? লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি আরিফ গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / 549

জনতার আদালত অনলাইন ॥ হত্যাচেষ্টা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার কুটিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার রুপপুর গ্রামের খালেক শেখের ছেলে।

রাজবাড়ী সদর থানার এসআই হিরন কুমার বিশ^াস জানান, ২০০৯ সালের ১৫ নভেম্বর তারিখে কুটিরহাট বাজার এলাকায় বেলায়েত মন্ডলের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এঘটনায় ওই দিনই বেলায়েতের বাবা মইজউদ্দিন মন্ডল বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় আরিফ শেখের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে চলতি বছরের ২৮ জানুয়ারি তারিখে রাজবাড়ী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল ইসলাম ভূইয়া আসামি আরিফ শেখকে এক বছরের কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি আরিফ গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১