Dhaka ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ

গোয়ালন্দে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / 381

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে পানিতে ডুবে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই শিশুকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত শিশু সিয়ামের মামা আনিস সরদার জানান, সিয়াম পরিবারের অন্য সদস্যদের সাথে দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস পাড়া গ্রামের তাদের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের অন্যান্য শিশুদের সাথে সিয়াম বাড়ির পাশ্ববর্তী ড্রেজিং করে সৃষ্ট খালে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় সবার চোখের আড়ালে সিয়াম ওই খালে ডুবে যায়। পরিবারের সবাই তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ওই খালে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ে সাথে বাধে সিয়ামের শরীর। এসময় তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিতাই কুমার মৃত ঘোষনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১