Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

নারী কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে পুরুষ কাউন্সিলর গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / 448

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলরের বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মোল্লা (৩৪) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার মো. চেনুদ্দিন মোল্লার ছেলে। সোমবার দুপুর ২টার দিকে গোয়ালন্দ পৌরভবনের সামনে থেকে তাকে গ্রপ্তার করা হয়।

এর আগে নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফি’র ছেলে এসএম মিনার মাহফুজ বাদি হয়ে কাউন্সিলর শাহীন মোল্লাকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলর শাহিন মোল্লার নেতৃত্বে আসামীরা রোববার নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফি’র বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তার ছেলে এসএম মিনার মাহফুজ বাঁধা দিলে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার চিৎকারে তার মা নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকে এলোপাথারী মারপিট করে আহত করে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং হামলাকারীরা চলে যায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার এসআই শামীম জানান, মামলার প্রেক্ষিতে সোমবার বেলা ২টার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে প্রধান অভিযুক্ত শাহিন মোল্লাকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। অভিযুক্ত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে পুরুষ কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১