Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / 506

জনতার আদালত অনলাইন ॥ বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পাওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রাজু ব্যাপারী নামে এক যুবক। রোববার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার হিরন্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের বারেক ব্যাপারীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাজু ব্যাপারী বেশ কিছুদিন যাবৎ তার বাবার কাছে মোটরসাইকেল চেয়ে আসছে। রোববার সে আবারও একই বায়না ধরে। তার বাবা নাকচ করে দেওয়ায় অভিমান করে সবার অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। পরিবারের সদস্যরা তাকে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার এসআই আবু জাহেদ শেখ জানান, বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পাওয়ায় সে আত্মহত্যা করেছে। রাজবাড়ী সদর হাসপাতালে মৃত্যু হওয়ায় রাজবাড়ী সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এদিকে ঈদের দিন শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর গ্রামে মাজেদ আলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে একই গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাফর ইকবাল জানান, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১