শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

দৌলতদিয়ায় হিজরা প্রতিবন্ধি ও যৌনকর্মীদের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / 334

জনতার আদালত অনলাইন ॥ মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে চলমান লকডাউনে মানবেতর দিন কাটানো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের শনিবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও এসময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধি ও হিজরা সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

শনিবার বেলা ১২ টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ চত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ১৫শ জনের মাঝে এ সব খাদ্য সামগ্রী  বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ যৌনপল্লীর যৌনকর্মী, প্রতিবন্ধী ও হিজরা সম্প্রদায়সহ ১৫শ জনের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হলো। আগামীতে সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় হিজরা প্রতিবন্ধি ও যৌনকর্মীদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ০৬:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১