রাজবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগে মামলা, স্বামী-শাশুড়ি-ভাসুর গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৫:১৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / 341
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চরশ্যামনগর গ্রামে গৃহবধূ সুরাইয়া সুলতানা (২৪) কে হত্যার অভিযোগে বুধবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। গৃহবধূর বড় ভাই দেওয়ান মো. সৌরভ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো গৃহবধূর স্বামী মশিউর রহমান, শাশুড়ি সাহেরা বেগম, ভাসুর হাতেম মন্ডল ও দেবর নাইম মন্ডল। পুলিশ এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। গৃহবধূ সুরইয়া পাশর্^বর্তী বসন্তপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।
গৃহবধূর বাবার বাড়ির সদস্য ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে পারিবারিকভাবে মিটুলের সঙ্গে বিয়ে হয় সুরাইয়ার। বিয়ের পর কারণে অকারণে সুরাইয়ার উপর নির্যাতন চালাতো শ^শুরবাড়ির লোকেরা। এরই ধারাবাহিকতায় দুধের স্বর খাওয়ার ম ত তুচ্ছ বিষয় নিয়ে গত মঙ্গলবার স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা সুরাইয়াকে হত্যা করে। পরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালানোর চেষ্টা করে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গৃহবধূ সুরাইয়ার অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করা হয়। গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আনতে গেলেও শ^শুরবাড়ির লোকেরা বাধা দেয়। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। বুধবার দুপুর নাগাদ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করার পর নিশ্চিত হওয়া যায় তাকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। রাত সোয়া আটটার দিকে গৃহবধূর ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তিন আসামি স্বামী, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করেছে। অপর আসামি দেবর নাইমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
























