Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পাংশায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর উত্থানের গল্প কালুখালীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ জন্মের ১০ মাস পর বাবাকে দেখল শিশু, তাও কফিনবন্দি আসামে পরপর দুইবার ভূমিকম্প, বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সুযোগ, ২ শতাংশ জমা দিলেই নিয়মিত হবে খেলাপি ঋণ

বীর মুক্তিযোদ্ধা এমএম শাহারিয়ার রুমীর ইন্তেকাল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 321

কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএম শাহরিয়ার রুমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১০টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা  যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একপুত্র রেখে গেছে। তিনি স্বাধীনতার অন্যতম সংগঠক মরহুম শামসুদ্দীন মোল্লার জেষ্ঠ্যপুত্র। বুধবার বাদ জোহর সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথম, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগা মাঠে দ্বিতীয় এবং বাদ জোহর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।শাহরিয়ার রুমী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা ছিলেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ও জিএস রুমী ১৯৭৩ সালে ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনেও অবদান রেখেছেন। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও ফরিদপুর জেলা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবল সাহা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীর মুক্তিযোদ্ধা এমএম শাহারিয়ার রুমীর ইন্তেকাল

প্রকাশের সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১