Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

বালিয়াকান্দির ইউএনও’র উদ্যোগে শিশুটি ফিরে গেছে পরিবারের কাছে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 362

জনতার আদালত অনলাইন ॥ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা উদ্যোগী হয়ে রফিকুল ইসলাম নামের ১০ বছরের শিশুটিকে ফিরিয়ে দিয়েছেন পরিবারের কাছে। মঙ্গলবার রাতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ভাইয়ের হাতে শিশুটিকে তুলে দেন। রফিকুল নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে।

গত ২৩ জানুয়ারি তার আপন বড় ভাই ও ভাবী ‘যেখানে মন চায় চলে যাবি’ বলে তাকে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়। রাতে শিশুটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর স্টেশনে নেমে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় স্থানীয় হেলাল খন্দকার শিশুটিকে রাতে নিজের কাছে রেখে পরদিন ইউএনও’র কাছে নিয়ে যান।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, শিশুটিকে ইউএনও কার্যালয়ে আনার পর তার হেফাজতেই ছিল। তার ভাই ভাবী ভরণপোষন করতে পারবে না বলে ট্রেনে তুলে দিয়েছিল। এরপরও শিশুটি পরিবারের কাছেই ফিরে যেতে চাইছিল। সবকিছু শুনে নওগাঁর রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে তার বড় ভাইকে খুঁজে বের করা হয়। মঙ্গলবার রাতে শিশু রফিকুলের বড় ভাই ও স্থানীয় ইউপি মেম্বার ইউএনও’র প্রত্যয়নপত্র নিয়ে এলে তাদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে এধরণের ঘটনা যেন আর না ঘটায় এজন্য কঠোরভাবে হুঁশিয়ারী দেওয়া হয়। শিশুটি যাতে নিরাপদে থাকে এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দির ইউএনও’র উদ্যোগে শিশুটি ফিরে গেছে পরিবারের কাছে

প্রকাশের সময় : ০৭:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১