গুরুত্বপূর্ণ সংবাদ:
মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয়
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / 15
দেশে জ্বালানি তেলের দাম মে মাস পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের এ মূল্য নির্ধারণ করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ বিবেচনায় নিয়ে ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে থেকে এটি অপরিবর্তিত থাকবে।
Tag :









