শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / 345

জনতার আদালত অনলাইন ॥ মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন ঘোষণার পর সদর উপজেলার ১২০টি ভূমিহীন পরিবারের কাছে জমি ও ঘুর বুঝিয়ে দেওয়া হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা নাসরীন, ঢাকা বিভাগের পরিচালক যুগ্ম সচিব আমিনুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ।

অপরদিকে বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলার ৭০টি পরিবারের হাতে ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান মিঞা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নারী ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর

প্রকাশের সময় : ০৭:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১