শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

বালিয়াকান্দি থানার নতুন ওসি তারেকুজ্জামান, পরিদর্শক সুমন আদিত্য

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 1069

জনতার আদালত অনলাইন : বালিয়াকান্দি থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন তারেকুজ্জামান। পরিদর্শক (তদন্ত) পদে যোগ দিয়েছেন সুমন কুমার আদিত্য।

নবাগত ওসি তারেকুজ্জামান হয়রানীমুক্ত জনগণের কাঙ্খিত সেবা প্রদান ও দুর্ণীতিমুক্ত পুলিশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন,  অন্যায়ের সাথে কোন আপোষ হবে না, থানাকে দালালমুক্ত করা হবে। কোন অন্যায় কাজের পক্ষপাতিত্য করলে তাকেও ছাড় দেয়া হবে না, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। হয়রানীমুক্ত জনগণের কাঙ্খিত সেবা প্রদান ও দুর্ণীতিমুক্ত পুলিশ গড়তে কাজ করবো। এ কাজে উপজেলার সকল স্তরের মানুষের সহযোগিতা চাই।

তারেকুিজ্জামান ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও, গৌরিপুর, ফুলবাড়ীয়াসহ গুরুত্বপুর্ণ থানায় সততার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। গাজীপুর জেলার শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার রাতে তিনি বালিয়াকান্দি থানায় যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ী গ্রামের এক সম্ভান্ত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ব্যক্তি জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।

তিনি আরো বলেন, হয়রানীমুক্ত ও দুর্ণীতিমুক্ত পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধিমহল সার্বিক সহযোগিতা করবেন।

অপরদিকে  নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বুধবার সকালে যোগদান করেছেন।

তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন।বিভিন্ন  গুরুত্বপুর্ণ থানায় সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন । ২০১৭ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্রাক্ষ্মণবাড়ীয়ার বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক হিসেবে সততার সাথে  দায়িত্ব পালন কালীন সময়ে বালিয়াকান্দি থানায় পদায়ন করা হয়। বুধবার  সকালে তিনি বালিয়াকান্দি থানায় যোগদান করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের সন্তান। ব্যক্তি জীবনে ২ ছেলের জনক তিনি।

তিনি পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধিমহলের  সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দি থানার নতুন ওসি তারেকুজ্জামান, পরিদর্শক সুমন আদিত্য

প্রকাশের সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০