Dhaka ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে বাঁচতে পারে অন্তত ৫টি অণুজীব! ‘শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে’ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ প্রতারণা মামলায় জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে বিদিশা দক্ষিণ চীন সাগরে ছোট দ্বীপে সামরিক স্থাপনা গড়ে তুলছে বেইজিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের লক্ষ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা: কৃষিমন্ত্রী ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় এক দিনে চারজনের মৃত্যু আকস্মিক পাহাড়ি ঢলে নেপালে নিখোঁজ ৩৮৪ পর্যটক শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

কালুখালীর রবিউল হত্যার বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / 486

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান বেকারী ব্যবসায়ী রবিউল ইসলাম  হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী। বুধবার সকালে তারা কালুখালী উপজেলাা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। এ মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, বেতবাড়িয়া গ্রামের সর্বস্তরের মানুষ ছাড়াও ‘দেশ বাঁচাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাঁচাও’ এবং ‘মুক্তিযুদ্ধের সপক্ষে জনগণ’  নামক দুটি সংগঠন অংশগ্রহণ করে।

মানববন্ধনে নিহতের মা ফুলজান বিবি, ভাই শাজহান বিশ্বাস, বোন ইউপি সদস্য আমেনা বেগম, ফরিদা পারভীন অংশ নিয়ে রবিউল হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ নেতা ইউসুফ মেম্বারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এসময় এক সমাবেশে অন্যদের মাাঝে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধের সপক্ষে জনগণ এর সভাপতি  নজরুল ইসলাম জোয়ার্দার, শ্রমিক নেতা ইশারত আলী খান, আওয়ামী লীগ নেতা হারুনর অর রশিদ, জাসদ নেতা আব্দুল জলিল, এলাকাবাসী মুক্তার বিশ্বাস প্রমুখ।

গত ১৪ আগস্ট গভীর রাতে রবিউল ইসলামকে দুর্বৃত্তরা হত্যা করে। এঘটনায় নিহতের স্ত্রী কালুখালী থানায় মামলা দায়ের করেন। মামলার এক আসামিসহ সন্দিগ্ধ দুজন গ্রেপ্তার হয়েছে। হত্যার প্রতিবাদে ইতিপূর্বে রাজবাড়ীতেও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর রবিউল হত্যার বিচার দাবিতে সোচ্চার এলাকাবাসী

প্রকাশের সময় : ০৭:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০