Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ শহরে এআই-সক্ষম সিসিটিভি নেটওয়ার্ক স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’ চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা কালীগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত ‘তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ’ তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায় সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

কালুখালীতে ৫ হাজার ৮শ বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার ॥ ব্যবসায়ীর কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
  • / 486

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালী উপজেলার রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮০৮ বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে। এঘটনায়  আটক ব্যবসায়ী ফজলুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে কালুখালী উপজেলার পাকশিয়া গ্রামের আকবর মোল্লার ছেলে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সন্জয় কুমার সরকার জানান, কালুখালী রেলস্টেশন সংলগ্ন ফজলুর রহমানের মালিকানাধীন মেসার্স ফজলু ট্রেডার্সে দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ওষুধ বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এখবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮০৮ বোতল যৌন উত্তেজক ওষুধ ও দোকানের মালিক ফজলুকে আটক করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে সে যৌন উত্তেজক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফজলুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।  আসামিকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ৫ হাজার ৮শ বোতল যৌন উত্তেজক ওষুধ উদ্ধার ॥ ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০