Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

রবিউল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 642

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার ম্জাবাড়ি ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে বেকারী ব্যবসায়ী রবিউল বিশ্বাস হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল পাঁচটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা সভাপতি আল আমিন বিশ্বাস নয়ন,  সাধারণ সম্পাদক কৌশিক কুমার, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক  খোকন হোসেন, বাহারুল  ইসলাম প্রমুখ।

রবিউল হত্যার ঘটনায় কালুখালী থানা ও রাজবাড়ীর আদালতে পৃথক  দুটি মামলা হয়েছে। নিহতের স্ত্রী শাবানাা আক্তার কালুখালী থানায় এবং নিহতের বোন মাজবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আমেনা বেগম বাদী হয়ে রাজবাড়ীর জুডিসিয়াল ২ নং আমলী আদালতে আরও একটি মামলাটি দায়ের করেছেন। কালুখালী থানায় দায়ের করা মামলার পাঁচ আসামিকে যথারীতি রেখে এ মামলায় আওয়ামী লীগ নেতা ইউসুফ মেম্বার, তার দুই ছেলে সোহেল, রাসেলসহ  মোট আসামি করা হয়েছে ১৩ জনকে। অপর পাঁচজন হলো  জিল্লু বিশ্বাস, কামরুল মন্ডল, ইদ্রিস মিয়া, রবিউল ও মনির। আসামিদের বাড়ি একই ইউনয়ন এলাকায়।

গত ১৫ আগস্ট রবিউল বিশ্বাসকে হত্যা করার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। তারা ইউসুফ মেম্বারের বিচারের দাবিতে নানা স্লোগান দেয়। কিন্তু কালুখালী থানায় দায়ের করা মামলায় রহস্যজনকভাবে বাদ পড়ে যায় তার নাম। রাজবাড়ীর আদালতে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। ইউসুফ মেম্বার মাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক। তার বাড়ি মাজবাড়ি ইউনিয়নের মোহনপুর গ্রামে।

গত ১৪ আগস্ট দিবাগত রাতে দুর্বৃত্তরা রবিউল বিশ্বাসকে বিলের পানিতে চুবিয়ে হত্যা করে। পরদিন সকালে তার লাশ উদ্ধার করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রবিউল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০